নিজস্ব সংবাদদাতা॥
বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ (সিইএমবি) প্রকল্পের আ্ওতায় রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সার্বিক সহায়তায় ঝালকাঠি জেলার সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদ ২ দিন ব্যাপি কাজী ও অনিবন্ধিতবিবাহ সম্পাদনকারীদের জন্য বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, জাতীয় কর্মপরিকল্পনা, জেন্ডারসমতা ও শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠীত হচ্ছে। প্রশিক্ষণে মূখ্য ফেসিলেটর উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাসন্ডা ইউনিয়নের চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক, ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল লতিফ। উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন বাসন্ড্া ইউনিয়নের মোট ১৫ জন কাজী ও অনিবন্ধিত বিবাহসম্পাদনকারী ঘটক্ ও ইমাম । এছাড়্ওা র্আও উপস্থিত ছিলেন উপজেলা কো-অর্ডিনেটর কাজী আবু নাঈম, মনিটরিং এন্ড ইভ্যুলেশন কো-অর্ডিনেটর আতিকা আজরা অয়ন, কমিউনিকেশন কো-অর্ডিনেটর ন্ওরীন মল্লিক এবং সার্বিক সহযোগিতায় ছিলো ইউনিয়ন কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদৌস্ও শাহনাজ পারভীন।










