ঝালকাঠি প্রতিনিধিঃ
জেলা ক্রীড়া অফিসের ব্যাবস্থাপনায় জালকাঠির ১৩ জনকে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেসনের উদ্যোগে বার্ষিক ২৪ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের ধানসিঁড়ি মিলনায়তনে ঝালকাঠি জেলা প্রশাসক চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামাল হেসেন। অন্যদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি তরুন কর্মকার ও হাবিবুর রহমান হাবিল এবং সাধারন সম্পাদক আল মামুন খান ধলু উপস্থিত ছিলেন।
ঝালকাঠির মোঃ মাহিম, আলী আজগর ছোকো, তানজিলা আক্তার, প্রিয়ন্তি দাস, মৌ দাস, যতিন কুমার দাস, রতন দাস, রহিমা, লিপি, সৈকত সমাদ্দার, সবুজ দাস, মোঃ ফিরোজ হোসেন ও মোঃ ফারুক হোসেন এই অনুদান পেয়েছেন।










