ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ ডিএইচএমএসআর ডক্টরস্ এসোসিয়েশন ঝালকাঠি জেরা শাখার উদ্যোগে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে মানব বন্ধন ও প্রধান মন্ত্রীর বরাবরে স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লেখা ও উচ্চ শিক্ষার সুযোগসহ বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক প্রনীত ও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পরিষদ কর্তৃক পাশকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা আইন ২০২১ অবিলম্বে মহান জাতীয় সংসদে পাশ করার দাবীতে এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। মঙ্গলবার সকাল ১০ টায় মানববন্ধনে ডাক্তার এবিএম ফয়েজুর রহমান, ডাক্তার পরিতোষ হালদার, ডাক্তার সালাউদ্দিন শিকদার ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির অধ্যক্ষ ডাঃ মাখন লাল হালদার বক্তব্য রাখেন।










