ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সুগন্ধা নদী সংলগ্ন পৌর মহা শশ্মানে সনাতন ধর্মালম্বী সকল বয়সে নারী পুরুষের সমাগমে মুখোরিত হচ্ছে। বুধবার বিকাল থেকে স্বজন হারানো ব্যক্তিদের পরিবার বর্গের সকল সদস্যরা প্রতি বছরের ন্যায় তাদের স্বর্গীয় স্বজনদে সমাধীতে ফুল,ফল ও খাবার পরিবেশন করে পূজা অর্চনার মধ্যে দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ উপলক্ষে পৌর সভার আওতাধিন পৌর মহা শশ্মান আলোক সজ¦ায় সজ্জিত করা হয়েছে। এছাড়াও স্বজনরা তাদের সমাধিতে ব্যক্তিগত ভাবেও আলোক সজ্জা করেছে। এই দিনকে সামনে রেখে প্রায় এক সপ্তাহ পূর্বে থেকে স্বজনরা সমাধি পরিস্কার পরিচ্ছন্ন রেখেছেন। হাজার হাজার মানুষের উপস্থিতি সামাল দেয়ার জন্য প্রশাসনিকভাবে নিরাপত্তার জন্য পুলিশ অব্যহত টহল রেখেেেছ । উৎসব আয়োজনকারী পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে দাবী করা আশা করা হচ্ছে। শশ্মান দিপালীর এই উৎসব শান্তিপূর্ণভাবে ও নিরাপদ বলায়ের মধ্যে পালিত হয়।
রাত ৮টায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান ও পুলিশ সুপার উজ্জল কুমার রায় শশ্মান ঘাটে যান এবং ঘুরে ঘুরে দেখেন। শত শত মানুষের উপস্থিতি দেখে জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন এবং শশ্মান ঘাটের উন্নয়নে পৌরসভার পাশাপাশি সকলকে ধর্ণাট্য মানুষের সহযোগিতা করার আহŸান জানান।










