ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ভারতের ক্ষমতাশীন দল বিজেপির মুখপাত্র নুপুর সর্মা ও দিল্লির মিডিয়া শাখার প্রধান নবীন কুমার জিন্দাল কতৃক মহানবী হযরত মোহাম্মাদ (সঃ) এর প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কয়েক দফা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইসলামী আন্দলন বাংলাদেশ, ঝালকাঠি শাখার ঝালকাঠি প্রেস কøাবের সামনে প্রতিবাদ সমাবেশে সংগঠনের কেন্দ্রিয় শুরা সদস্য আলহাজ¦ ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী প্রধান অতিথি ছিলেন।
ঝালকাঠি জেলা শাখার সভাপতি হফেজ মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ইসলামী যুব আন্দলনের সভাপতি ইব্রাহীম আল হাদী, শ্রমিক আন্দলন জেলা শাখার সভাপতি আলহাজ¦ আব্দুল কুদ্দুস ও ইসলামী ছাত্র আন্দলন জেলা শাখার সভাপতি মুহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এর পরে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
একই দিন জমা নামাজ শেষে ইমাম সমিতি, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে অনুরুপ বিক্ষোভ সমাবেশে মুফতি আব্দুল মান্নান, আলী হায়দার নোমানী, এমদাদুল হক, মুফতি আব্দুল হাই নিজামী প্রমূখ ইমামগন বক্তব্য রাখেন। একই দিন সন্ধ্যায় পেট্্েরাল পাম্প সংলগ্ন এলাকার ব্যাবসায়ীরা অনুরুপ কর্মসূচি পালন করেছে।










