ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম নামে এক সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে (রবিবার রাতে) উপজেলার খাজুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলাম নলছিটি পৌরসভার ৬ নম্বর ওর্য়াডের রাজপাশা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, ফুয়াদ কাজীর সঙ্গে পূর্ব বিরোধ ছিল সাইফুল ইসলামের। ফুয়াদ কাজীকে মারধরও করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এর কিছুদিন পরই ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যাকাÐের ঘটনায় সাইফুল জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। সাইফুলকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আজ সোমবার সকালে আদালতে সাত দিনের রিমাÐ আবেদন করেছে পুলিশ।
গত ৭ জানুয়ারি সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ি এলাকায় আওয়ামী লীগের নৌকার বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে নিহতের বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ মামলায় পুলিশ জনি কাজী নামের এক যুবককে ঘটনার পরপরই গ্রেপ্তার করে। এ নিয়ে পুলিশ হত্যাকাÐের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে।










