ঝালকাঠি প্রতিনিধিঃ
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তিতে ঝালকাঠির সদর উপজেলার কেওড়া ইউনিয়নের সারেঙ্গল গ্রামে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বিভাগীয় কমিশনারের পৃষ্ঠশোষকতায় ও সরকারি অর্থায়নে আড়াই লক্ষ টাকা ব্যায়ে নির্মানাধীন ঘর হস্তান্তর করা হয়েছে।
শনিবার বেলা ১টায় বরিশালের বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল আনুষ্ঠানিকভাবে ইদ্রিস আলীর কাছে ঘরের চাবি হস্তান্তর করেন। এই অর্থ দিয়ে ইদ্রিস আলীর র্নিমানাধীন বাড়িতে আধাপাকাঁ বাড়িতে ২টি কক্ষ ও একটি রান্নাঘর ও বাথরুম করা হয়েছে।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী অতিরিক্তি জেলা প্রশাসক রাজস্ব নাজমুল আলম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার এনডিসি আহম্মেদ হাসান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ খান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঘর পেয়ে ইদ্রিস আলী বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন।










