ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের কে এ খান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্ধারিত তারিখে নির্বাচন বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর রবিবার সকালে বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুবকর সিকদার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মো. তাইবুর রহমান, সুলতান হোসেন খান ও মোশাররফ মোল্লাসহ আরো অনেকে। বক্তারা বলেন, আজ ২৪ অক্টোবর বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু একটি চক্র তাদের সার্থ হাসিলের জন্য আদালতে মামলা-মোকদ্দমা করে নির্বাচন স্থগিত করিয়েছে। বক্তারা বিধি মোতাবেক নির্বচনের মাধ্যমে বিদ্যালয়ের পূর্র্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
মানববন্ধনে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার কয়েক শতাধিক মানুষ অংশ নেন।










