ঝালকাঠি প্রতিনিধিঃ
আজ ঝালকাঠির বালক উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হচ্ছে সপ্তহ ব্যাপি সুবর্ণজয়ন্তী মেলা ও মুক্তির উৎসব। এই মেলায় বিভিন্ন সরকারি -বেসরাকারি বিভাগ স্বাধীনতার ৫০ বছরের অর্জনকে তুলে ধরে স্ব-স্ব বিভাগের চিত্র তুলে ধরবেন।
মেলার জন্য ৯০টি স্টল করা হয়েছে। স্টল গুলো ভাড়া নিয়ে এই প্রতিষ্ঠান গুলো এখানে তাদের কার্যক্রম প্রদর্শন করবেন। বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি বের হবে এবং মেলা স্থলে এসে শেষ হবে। এর পরই আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে।
মেলায় প্রতিদিন আলোচনা সভা, বিষয় ভিত্তিক প্রতিযোগীতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।










