ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শশ্মান দিপালী উপলক্ষ্যে শহর সংলগ্ন সুগন্ধা নদীর তীরে পৌর মহা শশ্মানে শত নারী পুরুষের প্রায়ত স্বজনদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার সন্ধ্যার পর থেকে হিন্দু সম্প্রদায়ের যেসকল পরিবার স্বজন হারিয়েছে এবং তাদের এখানে সমাধি রয়েছে সেই সকল পরিবারের সব বয়সের সকল সদস্যরা শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে এসেছে।
তাদের সাথে শশ্মান দিপাবলীর আয়োজন দেখার জন্য অন্যান্য ধর্মেরও মানুষ এখানে এসে সমাগম হয়েছে। প্রায়ত স্বজনদের আত্মীয় স্বজন সমাধিতে ফুল, জল ও প্রিয় খাবার-দাবার উৎসর্গ করেছেন। অনেকেই এখানে এসে স্বজন হারানোর ব্যাথায় আবেগ আপ্লুত হয়েছেন। এখানের সমাধিগুলো প্রায় ১ সপ্তাহ ধরে স্বজনদের পরিবার পরিষ্কার করেছে এবং চুনকাম ও রং করেছে। তার সাথে সমাধিতে প্রদীপ জ্বালিয়ে আলোকসজ্জা করা হয়েছে।
ঝালকাঠি পৌরসভা প্রতি বছরের ন্যায় এবছরও ঝাকঝমক ও ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে শশ্মান দিপালী অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার উদ্যেগ নিয়েছে। পৌর প্যানেল মেয়র তরুন কর্মকারসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা এখানে এই অনুষ্ঠান সম্পন্ন করার জন্য প্রায় ১৫দিন ধরেই কাজ করেছেন। বিশেষ করে উল্লেখ করে উল্লেখ করার মত এ্যাড নির্মল চন্দ্র দে তরনীর ভ‚মিকাই প্রধানত মুখ্য ছিল। এখানের আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলাবাহিনী টহলরত ছিল।










