ঝালকাঠি প্রতিনিধিঃ
উজান থেকে নেমে আসা ঢল আর আমাবশ্যার জোয়ারের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা, বিষখালী, গাবখান, ধানসিঁড়ি নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
আজ বুধবার নদীর পানি গুরুধাম পয়েন্টে বিপদ সীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার নিম্নাঞ্চলের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ঝালকাঠি শহরের কলেজ ও পৌরসভা খেয়াঘাট, কলাবাগান, লঞ্চঘাট, কাঠালিয়া উপজেলা পরিষদ রাস্তা ও ভবন, নির্বাহী অফিসারের বাসভবনসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।
কিস্তাকাঠি, রাজাপুর উপজেলার বড়ইয়া, নিজামিয়া, পালট, বাদুরতলা, নলছিটির নাচনমহল, ভবানিপুর, ইসলামপুর, কাঁঠালিয়ার বড় কাঠালিয়া, কাঠালিয়া লঞ্চঘাট, চিংড়াখালী, হেতালবুনিয়া, কচুয়া, আওরাবুনিয়া, আমুয়া, পাটিকালঘাটা এ সকল এলাকার গ্রামীন রাস্তাঘাট ও ফসলের মাট পানিতে তলিয়ে গেছে।










