ঝালকাঠি প্রতিনিধি:
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি পাসকৃত সার্ভেয়ার ও সমপদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলছে।
মঙ্গলবার সকাল থেকে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ।
কর্মবিরতিতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাসকৃত সার্ভেয়ার ও সমমান পদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে বা দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় উন্নীত করার জন্য ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের ১৬৪ নম্বর প্রজ্ঞাপনের বাস্তবায়নের তথা পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুধোধ করেন।










