ঝালকাঠি প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প সামাজিক নিরাপত্তা বেষ্টনির মধ্যে থাকা জেলায় ৬৫ হাজার সুবিধাভুগীদের লাইভ ভেরিফিকেশন শুরু হয়েছে।
বয়ষ্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনাগ্রসর জনগোষ্ঠী ভাতা, প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি, বেদে জনগোষ্ঠীর বিশেষ ভাতা এর আওতায় থাকা পরিবারভ‚ক্ত জেলায় ৬৫ হাজার পরিবার রয়েছে।
এই ভাতাভুগীরা জিবিত আছে কিনা, তারা নিয়মিত ভাতা পান কিনা, সুবিধাভুগীর নিজের নামের বিকাশ রয়েছে কিনা বা অন্য কারো বিকাশ নাম্বার দিয়ে তিনি ভাতা উত্তোলন করেন এই সকল বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
যেসকল সুবিধাভোগীরা নিজেদের বিকাশ নাম্বার নেই অন্যদের বিকাশ নাম্বার দেয়া আছে তাদেরকে নতুন সিম কিনে নিজের নামে বিকাশ একাউন্ট করে সমাজসেবা অধিদপ্তরকে জানানোর নির্দেশনা দেয়া হচ্ছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভা এলাকায় এই শ্রেণির সুবিধাভুগীদের লাইভ ভেরিফিকেশন করতে হবে। লাইভ ভেরিফিকেশন না করলে তার ভাতা বন্ধ হয়ে যেতে পারে।










