ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বঙ্গবন্ধুর কন্যা, সংবিধানে বর্ণনা এই ¯েøাগান নিয়ে দ্বিতীয়বারের মত পালিত হয়েছে জাতীয় সংবিধান দিবস। এ উপলক্ষ্যে ঝালকাঠিতে শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার এসপি সদর সার্কেল মহিতুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় সরকারি কর্মকর্তা বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের উপস্থিতিতে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত, আর ডিসি মহিনুদ্দিন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।










