ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষ্যে শিল্পকলা একাডেমী ঝালকাঠি আয়োজিত সংগীত বিষয়ক বিভিন্ন ক্যাটাগরীতে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৯টায় অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেনের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যডভোকেট খান সাইফুল্লাহ পনির এবং বরিশালের দুই সংস্কৃতিজন সৈয়দ দুলাল ও কাজল ঘোষ, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।










