ঝালকাঠি প্রতিনিধিঃ
স্থানীয় সরকার উপদেষ্টা ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিবের দৃষ্টি আকর্ষণ করে সংখ্যালঘু পরিবার তাদের জানমালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার সকাল সাড়ে ১২টায় ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের ১০টি পরিবার ভ‚মি দস্যুদের হাত থেকে সুরক্ষা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এই পরিবারভ‚ক্ত উজ্জল চন্দ্র শীল।
ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের উত্তর মানপাশা গ্রামে পরবিত্ত লোভী ও বিগত সরকারের আমলে দালালী করে অর্থবিত্তের মালিক হওয়া মোঃ আসলাম ও মোঃ নুরুজ্জামান এরা ২টি বাড়ির চলাচলের জন্য সংখ্যালঘু পরিবারের বসত বাড়ির উঠানের মধ্য দিয়ে পাকা রাস্তা নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করছে। প্রায় অর্ধকোটি ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়নের বিষয়টি ভুক্তভ‚গী হিন্দু সম্প্রদায়ের এই পরিবার ঝালকাঠির সিনিয়র সহকারী জজ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা প্রাথর্না করে একটি মামলা দায়ের করে এবং বিষয়টি জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী এলজিইডি সং¯িøষ্টদের অবহিত করেন। তারা আশ্বস্ত করেছিলেন এখানে এই প্রকল্প হবে না।
কিন্তু স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়ার প্রেক্ষিতে প্রতিপক্ষ এই বিত্তশালীরা ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রæত বিচার আইনে ০৭/১০/২০২৪ ইং তারিখ নালিশি অভিযোগ দায়ের করলে আদালত সিআইডিকে তদন্ত করার নির্দেশ প্রদান করেন। অন্যদিকে এই ঘটনার পর থেকে হিন্দু এই পরিবারগুলিকে নানা ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ করে তাদের জীবনের নিরাপত্তা হুমকির মধ্যে ফেলে দিয়েছে। সংবাদ সম্মেলনে এই ১০ পরিবারের উজ্জল শীল, তপন কুমার শীল, রতন শীল, রনজিৎ শীল, সুমা রানী, নমীতা রানী, সাথী রানী, সুনীল শীল, শিখা রানী ও স্বপন কুমার শীল উপস্থিত ছিলেন।










