ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী বাবার শুভ পাদুকা উৎসব দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে । মঙ্গলবার রাতে দিনব্যাপীর কর্মসূচির মধ্যে অনুরাধা শী এবং বাউল শুভর পরিবেশনায় বিশেষ ধর্মীয় সংগীত অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কর্মসূচি শেষ হয়েছে ।
দিনব্যাপী এই অনুষ্ঠান পরিক্রমায় বাল্যভোগ, বাবার চরণ পূজা ও অজ্ঞলী প্রদান, রাজভোগ ও প্রসাদ বিতরণ, সন্ধ্যায় দেশবাসীর মঙ্গল কামনায় মঙ্গল প্রদীপ প্রজলণ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে । ঝাøলকাঠির শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারীর মন্দির চত্বরে শ্রী শ্রী শীতলা খোলা ও লোকনাথ সেবা সংঘের পরিচলনায় ও তত্ববধানে এই উৎসবের আয়োজন করা হয়েছে ।










