ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছে ঝালকাঠি জেলা আওয়ামীলীগ।
সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কেটে দলীয় সভানেত্রীর জন্মদিন অনুষ্ঠানের সুচনা করেছে দলটির স্থানীয় নেতা কর্মীরা।
কেককাটা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাাহ পনির, যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কুমার কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক হাফিজ আল মাহমুদসহ জেলা উপজেলা ও শহর আওয়ামীলীগ এবং ছাত্রলীগ, যুবলীগের নেতানকর্মীসহ দলটির অনেকে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সকল ধর্মীয় উপাসানালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা, দলীয় কার্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়াও ঝালকাঠি পৌর আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গসংগঠন পৃথকভাবে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন উদযাপন করবে।










