ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এই টুর্নামেন্টে সদর উপজেলার ১০টি ইউনিয়নের চ্যাম্পিয়ন ছেলে-মেয়ে বিভাগে ২০টি এবং পৌরসভার চ্যাম্পিয়নসহ ২২টি দল অংশগ্রহন করছে।
সোমবার সকালে ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার আনুষ্ঠানিক ভাবে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার জসিম উদ্দিনসহ শিক্ষক ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আগামী বুধবার বিকেলে এই টুর্নামেন্টের সদর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।










