ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়, ৪টি বিদ্যালয় দল নিয়ে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা।
লীগ ভিত্তিক শুক্রবার এই প্রতিযোগিতার উদ্বোধনি ম্যাচে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় ২৮ রানের ব্যবধানে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করেছে। টসে জিতে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাটিং নেয়। তারা ৩৫.৪ ওভারে ১৪৯ রান করে। জবাবে খেলতে নেমে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় ৩৫.১ ওভারে ১২১ রানে অল আউট হয়ে যায়। এই প্রতিযোগিতায় অংশগ্রহনকারি অন্য দুটি বিদ্যালয় দল হচ্ছে রাজাপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও নলসিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয়।
সকালে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আল মামুন খান ধলু এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি তরুন কর্মকারের সভাপতিত্বে উদ্ভোধনি অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, হানিফ মাহমুদ, ফারুখ হোসেন, জেলা কোচ আক্তারুজ্জামান নয়ন এবং নির্বাহী সদস্য ও বিসিসিবি এর ক্রিকেট প্রশিক্ষণ প্রাপ্ত ক্রিকেট মানিক রায়সহ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা উপস্থিত ছিলেন।










