ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শিল্পকলা একাডেমীতে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১১টায় আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেলা প্রসাশন ও জেলা শিশু একাডেমীর আয়োজনে আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত ও সাংকৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান।
অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন এবং সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু বক্তব্য রাখেন। পরে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার বিষয়ী শিশুদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।










