ঝালকাঠি প্রতিনিধিঃ করোনাভাইরাস সংক্রমণের কারনে দীর্ঘ দিন বন্ধ থাকার পরে মঙ্গলবার থেকে খুলেছে ঝালকাঠির ৩৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান। সকালে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসব আমেজে প্রবেশ করে শিক্ষার্থীরা। শিক্ষকরাও নানা আয়োজনে বরণ করে নেয় শিক্ষার্থীদের। সহপাঠী বন্ধুদের কাছে পেয়ে উচ্ছ¡সিত শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থীদের মিলন মেলায় প্রাণ ফিরে এসেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। কয়েকটি প্রতিষ্ঠানে উপস্থিততি স্বাভাবিক থাকলেও বেশিরভাগ স্কুল কলেজেই শিক্ষার্থীদের সংখ্যা কম দেখা গেছে।
শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রবেশকালে জীবানুনাশক স্প্রে করা হয়। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও হাত ধোয়ার ব্যবস্থাও করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। আছে তাপমাত্রা মাপার যন্ত্রও। শিক্ষার্থীরাও মাস্ক পরে বসেছে শ্রেণিকক্ষে। তবে গ্রামের বেশিরভাগ বিদ্যালয়েই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। কারো কারো মুখে মাস্ক থাকলেও পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী নেই। শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ঝালকাঠি জেলায় কলেজ রয়েছে ২৭টি, মাধ্যমিক বিদ্যালয় ১৭৩টি, নি¤œ মাধ্যমিক ২৪টি ও মাদরাসা রয়েছে ১২৩টি।










