ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে অসংক্রমণ রোগ প্রতিরোধ এবং জীবন যাত্রার মান উন্নয়নে খাদ্যাভ্যাস ও শারীরিক কর্মদক্ষতা বিষয়ক সেমিনার। সেমিনারে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৫০জন শিক্ষক অংশগ্রহণ করেছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠি সদর হাসপাতালে সভা কক্ষে অনুষ্ঠিত সেমিনারে হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ এইচ এম জহিরুল ইসলাম সভাপতিত্ব করেন। মূল বিষয়ের উপরে মাল্টিমিডিয়ায়ে তথ্য উপস্থাপন করেন, বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আবুয়াল হাসান। অন্যদের মধ্যে জেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান ও জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস বক্তব্য রাখেন।










