ঝালকাঠি প্রতিনিধিঃ
পাঁচদিন ব্যাপি শারদীয় দূর্জা পূজার আজ মহাঅষ্টমী। প্রতিটি মন্দিরে মন্দিরে সকাল ১১ টা থেকে বিশ্ব শান্তি ও করোনামুক্ত পৃথিবীর জন্য ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করেছেন এবং একইসাথে দেশের অগ্রগতি ও শান্তি কামনা করা হয়। প্রতিটি মন্দিরে ভক্ত দর্শনার্থীরা নতুন জামা কাপড় পরিধান করে শুদ্ধাচারের মধ্য দিয়ে দেবীকে অঞ্জলী প্রদান করেছেন।
বিভিন্ন বয়সের নারী পুরুষ সমাগত হয়ে ফুল বেলপাতা দিয়ে এ অঞ্জলী প্রদান করেন। মন্দির গুলিতে জনসমাগম সুশৃঙ্খল রাখার জন্য মন্দিরের স্বেচ্ছাসেবকরা কাজ করেছে। ঝালকাঠি জেলায় ১৬৯ টি পূজা মন্ডবে পূজা উৎযাপিত হচ্ছে।
পূজার প্রস্তুতি থেকে উৎসব মুখর পরিবেশেই কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া এখন পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশেই দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।










