ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান ১০ লঞ্চ অগ্নিকা-ে হতাহতদের উদ্ধার কাজে সাহসী ভূমিকা রাখায় ট্রলার চালক, নদী তীরের বাসিন্দা ও রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যসহ ১৫ জনকে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি প্রগতি লেখক সংঘ।
মঙ্গলবার রাতে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ, ফুলের তোড়া তুলে দেওয়া হয়। প্রগতি লেখক সংঘের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে লেখক, সাংবাদিক, উন্নয়নকর্মী, সমাজসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত, প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, বিশিষ্ট আইনজীবী নাসির উদ্দিন কবির, আক্কাস সিকদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন বাকলাই, সুশাসনের জন্য নাগরিক সুজন’র জেলা শাখার সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ ও প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি।
উল্লেখ্য, গত বছরের ২৩ ডিসেম্বর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান ১০ লঞ্চে অগ্নিকা-ের ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন শতাধিক যাত্রী।










