ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে রোববার সকালে বাস চলাচল করবে, প্রশাসনের সহযোগিতায় ধর্মঘাট প্রত্যাহার। আজ সন্ধ্যায় জেলা প্রশাসন, বাস মালিক ও শ্রমিক প্রতিনিধিরা এক বৈঠকে এ সমযোতা করেন। সিন্ধান্ত অনুযায়ী আগামীকাল ৫ সেপ্টেম্বর রোবার সকালে বন্ধ থাকা সকল রুটে বাস চলাচল শুর হবে।
উল্লেখ্য যে, মালিক শ্রমিক দ্বন্দ্বে ঝালকাঠি থেকে ৮ রূটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার দুপুর থেকে এ ধর্মঘাট শুরু হয়। এর ফলে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির নেতা মাহাবুবুল হক দুলাল জানান, শনিবার দুপুরে রুপাতলী বাসটার্মিনালে ঝালকাঠি বাস মালিক সমিতির একজন সদস্যকে লাঞ্ছিত ও শ্রমিকদের ওপর হামলা চালায় বরিশারে বাসশ্রমিকরা। এ ঘটনায় বরিশাল ও ঝালকাঠি থেকে ৮ রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এর ফলে বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও খুলনাসহ ৮ রুটের বাসচলাচল বন্ধ রয়েছে। এদিকে ধর্মঘটের ফলে অসংখ্যযাত্রীরা বিপাকে পড়েছেন।










