ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটির আয়োজনে সুইজ রেডক্রিসেন্টের সমর্থণে ইউনিট এ্যাফেয়ার্স বিভাগ পরিচালিত শাখার সক্ষমতা উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিট চলমান কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় ইউনিট সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনিরের সভাপতিত্বে এই সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট মহাসচিব কাজী শফিকুল আযম প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন পরিচালক ইউনিট এ্যাফেয়ার্স নাজমা পারভীন, সুইজ রেড ক্রিসেন্টের কান্ট্রি রিপেনজিটিব পল দ্রোস ও সহকারী রিপেনজিটিব সঞ্জিব বিশ্বাস, যুব রেড ক্রিসেন্টের পরিচালক ইমাম জাফর সিকদার ও প্রফেসর ডাঃ অসিম কুমার সাহা, জেলা রেড ক্রিসেন্ট ঝালকাঠি ইউনিটের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পান্না ও সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা এড. আনোয়ার হোসেন আনু উপস্থিত ছিলেন। সভায় রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন। ঝালকাঠি রেড ক্রিসেন্টের চলমান কার্যক্রম এবং উন্নয়ন প্রকল্পের বিষয় আলোচিত হয়েছে।










