ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বার্ষিক কবুতর রেস প্রতিযোগীতা ২০২২ এর বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পুরুস্কার বিতরণ করা হয়েছে। ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে শনিবার সন্ধ্যায় এই পুরুস্কার বিতরণ করা হয়।
ঝালকাঠি রেচিং ফাউন্ডেশনের সভাপতি এ্যাড. নাসির উদ্দিন কবিরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, কেন্দ্রীয় রেচিং ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ আলাউদ্দিন স্বপন ও বিভাগীয় কর্মকর্তা ওহিদুর রহমান এবং সঞ্জয় বিশ^াস উপস্থিত ছিলেন।
বিগত ২০২২ সালের ২৮ জানুয়ারি রেচিং প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলার সাক্রিকান্দি এলাকা থেকে ১১৪কি.মি(আকাশ পথে) দুরত্বের এই প্রতিযোগীতায় জাহিদুল ইসলামের কবুতর প্রথম, সৈয়দ আদনান হোসেন রনি এ কবুতর ২য় এবং আল মাসুম পারভেজের কবুতর ৩য় হয়েছেন।










