ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে এই সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নাজমুল আলম উপস্থিত ছিলেন। সভায় ৪ উপজেলার নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ রাজস্ব বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ভূমি কর্ম সম্পাদনা, ভূমি অফিস পূর্ণ নির্মান ও মেরাত, ভূমি ব্যাবস্থাপনা, ভূমি উন্নয়ন করের দাবী ও আদায়, অর্পিত সম্পত্তি বন্টন খাস জমি ও অন্যান্য জমি সংক্রান্ত মামলা, রাজস্ব সার্টিফিকেট মামলা ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে। একই সভায় আশ্রয়ন প্রকল্প ফেস-২ এর কর্মকান্ডের উপর পর্যালোচনা ভিত্তিক আলোচনা হয়েছে।
একই সভায় নদী রক্ষা কমিটির নদী দুষণ ও দখলের বিষয় আলোচিত হয়েছে। জেলা প্রশাসক উপজেলা কর্মকর্তাদের নদী দূষণ ও দখলকারীদের তালিকা তৈরী করে জেলা প্রশাসনকে দেয়ার নির্দেশ দেন।










