ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে পবিত্র রমজান উপলক্ষে জেলা পর্যায়ে খাদ্য ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য বিষয়ক দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় স্থানীয় চড়–ইভাতি কমিউনিটি সেন্টারে এই প্রশিক্ষণে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয় মেডিকেল অফিসার ডাক্তার মোস্তাফিজুর রহমান ও জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ নাজমুল ইসলাম ফেসিলেটর হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে ঝালকাঠি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মানিক রায়, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঝালকাঠি ৪০ জন হোটেল ব্যবসায়ী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশনের ক্ষেত্রে করনিয় বিষয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়েছে।










