ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠির পৌরসভা খেয়াঘাট সংলগ্ন অবস্থিত বধ্যভ‚মি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
প্রথমেই ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এর নেতৃত্বে জেলা প্রশাসন বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর ঝালকাঠি জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, জেলা পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পর্যায়ক্রমে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে স্মৃতিসৌধ চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডাঃ এইচএম জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন। অন্যদের মধ্যে বধ্যভ‚মি স্মৃতিসৌধ কমিটির আহŸায়ক হাসান মাহমুদ ও মুক্তিযোদ্ধা শহীদ ইমাম বক্তব্য রাখেন। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
১৯৭১ সালের এপ্রিল মাসের পর থেকে এই স্থানের বধ্যভ‚মিতে ১৮০৮জন সাধারণ মানুষ, শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ নানা পেশার মানুষকে ধরে এনে ঝালকাঠি থানায় রেখে পরদিন খুব ভোরে নদীর পারে এনে গুলি করে হত্যা করা হতো । হত্যার পরে পৌরসভার সুইপাররা কোনরকম মাটিচাপা দিয়ে রাখতো। পরবর্তীতে কুকুর, শিয়াল মানুষের মৃতদেহ ছিঁড়ে ছিড়ে মাংস খেত এবং কিছু কিছু মৃতদেহ নদীতে ভাসিয়ে দেয়া হতো। এই বধ্যভ‚মিতে সর্বোচ্চ একদিন ১৯৬জনকে শিশুসহ বিভিন্ন বয়সের হিন্দু সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছিল। এরা সদর উপজেলা আলোচিত ৩৬০ঘর কাশারী পরিবারের সদস্য ছিল। মূলত ঐ এলাকার তৎকালীন চৌকিদার ও চেয়ারম্যান হিন্দুদের উৎখাত করে জায়গা দখল করার জন্যই এদেরকে ধরে পাকবাহিনীর কাছে তুলে দিয়েছিল।
দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পরে ১৯৭২ সালে বাংলাদেশের পাকবাহিনীর নিসংসতা ও হত্যাজজ্ঞ জানার জন্য জেলায় জেলায় সফর করেছেন এবং তারই অংশ হিসেবে এইখানের বধ্যভ‚মি দেখতে এসেছিলেন। তখনও এই জায়গায় মানুষের হার, মাথার খুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল। তিনি ঐ বধ্যভ‚মিতে দাড়িয়ে শিশুদের মত এই হত্যাজজ্ঞের কথা শুনে কেদেছিল।










