ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় বিগত ১মাসে (জানুয়ারী) ৯৪টি মোবাইল কোর্ট পরিচালতি হয়েছে। এই মোবাইল কোর্টের আওতায় ৭৮টি মামলা দায়ের হয়েছে।
৮২জনকে দন্ডিত করে ৭লাখ ৭৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ১২জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
পূর্বের মাসে জেলায় মোবাইল কোর্টের সংখ্যা ৬৪টি, মামলার সংখ্যা ৬০টি, ৫৮জনকে দন্ডিত করে ১২ লাখ ২২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছিল এবং ৭জনকে কারাদন্ড প্রদান করা হয়েছিল। ঝালকাঠি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরোজ এই তথ্য উপস্থাপন করা হয়েছে।










