ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ( মুজিববর্ষ) ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ঝালকাঠি মিনার চত্বরে বিশেষ নাটক মঞ্চস্থ হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিগাথা নিয়ে জেলা শিল্পএকাডেমির আয়োজনে গণহত্যার পরিবেশ থিয়েটার কর্মসূচির আওতায় “ভয়াল দিনের গাঁথা” নাটকটি বর্তমান প্রজন্মের মানুষের মধ্যে ইতিবাচক ছাপ ফেলেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু এম.পি ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে নাটকের উদ্বোধনীক অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সরদার মোঃক শাহ আলম ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. খান সাইফুল্লাহ পনির বিশেষ অতিথি ছিলেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৭ টায় মঞ্চস্থ করা নাটকটিতে স্থানীয় পর্যায়ের ৮৫ জন নাট্যকর্মী অংশগ্রহন করেছে এবং নাটকটিতে মুক্তযুদ্ধকালীন গনহত্যা ও নারী নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে। এই নাটকে বঙ্গবন্ধু ও তার সহকর্মীদের ভূমিকাও তুলে ধরা হয়েছে। ঘন্টাব্যাপি নাটকটিতে মুক্তযুদ্ধকালীন ও পরবর্তী সময়ের কিছু ধাপ উপস্থাপন করা হয়েছে। ফজলুর রহমান পলাশের রচনায় সঞ্জিব কুমার দে নিদের্শনায় ছিলেন প্রযোজনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমী রেপর্টারি নাট্যদল।










