ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার কমিউনিটি ক্লিনিক কেন্দ্রে বর্তমান সরকারের অঙ্গীকার নবজাতক ও মাতৃ মৃত্যু রোধ করার জন্য এলাকার মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ঝালকাঠি সদর উপজেলার চর সাচিলাপুর কমিউনিটি ক্লিনিক কেন্দ্রে নবজাতকের বিপদ চিহ্ন চিহ্নিতকরণ ও উদ্বুদ্ধকরণ মা সমাবেশে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রিফাত আহমেদ সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে সিনিয় স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস ও স্বাস্থ্য পরিদর্শক শাহীন তারা বেগম মূল বিষয়ের উপরে আলোকপাত করেন। মা সমাবেশে ২৫ জন মা অংশগ্রহন করেছে।
প্লে ডক্টরস সংস্থা কতৃক স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা এর বাস্তবায়ন করছে।
এর পুর্বে রবিবার সকাল ১০টায় ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা কমিউনিটি ক্লিনিক কেন্দ্রে অনুরুপ বিষয় নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশেও সংশ্লিষ্ট কর্মকর্তা ও ২৫ জন মা অংশগ্রহন করেছেন।










