ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের পঞ্চমুখী যুব ক্লাব ও পাঠাগার এর উদ্যোগে স্থানীয় ১৫০ জনের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে পঞ্চমুখী যুব ক্লাব ও পাঠাগার এর সভাপতি এম সাইফুল মোল্লার সৌজন্যে এই সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নিরু হাওলাদার, ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গন্য মান্য ব্যাক্তি বর্গ।
পঞ্চমুখী যুব ক্লাব ও পাঠাগার এর সভাপতি এম সাইফুল মোল্লা বলেন,‘ আমাদের এই কøাবটি সম্পুর্ন অরাজনৈতিক সংগঠন। আমরা এই ক্লাবের মাধ্যমে বিভিন্ন সময় স্থানীয়দের সাথে নিয়ে জন কল্যান মুলক কর্মকান্ড পরিচালনা করব। তারই অংশ হিসেবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও বস্ত্র বিতরণ করা হয়েছে।










