ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মাধ্যমিক স্তরের ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থিদের সুরক্ষা ভ্যাকসিন দেয়া হচ্ছে এবং আগামি ৬ জানুয়ারি পর্যন্ত শিল্পকলা একাডেমিতে এই ভ্যাকসিন প্রদান কার্যকৃম অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার পর্যন্ত ৫ হাজার ৮৪৩ জন শিক্ষার্থি ফাইজারের সুরক্ষা ভ্যাকসিন নিয়েছেন। এই স্তরের শিক্ষার্থির সংখা জেলায় ১৪ হাজার। ৭ জানুয়ারি থেকে একই ভেনুতে মাধ্যমিক স্তরের শিক্ষার্থিদের ২য় ডোস ভ্যাকসিন দেয়া হবে। ঝালকাঠি জেলায় এখন পর্যন্ত ৩ লক্ষ ১১ হাজার ৭৮২ জন ভ্যাকসিন নিয়েছে।
এদের মধ্যে সিনোফার্মা ভ্যাকসিন নিয়েছে ২ লক্ষ ৬৮ হাজার ৬৭৬ জন এবং ফাইজারের ভ্যাকসিন নিয়েছে ৩৭ হাজার ২৬৩ জন।










