ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মাদক ব্যবসায়ী সুজনকে আটক করেছে ডিবি পুলিশ। জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুজনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক মোঃ মাইনউদ্দিন এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
পুলিশ জানায়,সদর পৌরসভাধীন কাঠপট্রি হানিফ স্টোর নামক মুদি দোকানের সামনে রাস্তায় একটি মাদক ব্যবসায়ী চক্র ইয়াবার একটি চালান সরবারহের গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি অভিযান চালায়। এসময় কাঠপট্রি এলাকার মোঃ মজিবুর রহমান, পুত্র আসামী সুজন (৪০) কে ৫০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত সুজনকে ডিবি পুলিশের কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঝালকাঠি থানায় সোপর্দ করা হয়েছে। ডিবি পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিবি পুলিশ কর্মকর্তা।










