ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া তরিকুল ইসলাম স্বজল (৪২) নামে এক মাদক কারবারিকে দশ বছরের কারাদÐ প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদÐ প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দÐপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার রায় সূত্রে জানা যায়, চলতি বছরের ৩১ মার্চ বিকেলে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ তালগাছিয়া গ্রামের বাড়ি থেকে তিন হাজার ৫২২ পিস ইয়াবাসহ মাদক কারবারি তরিকুল ইসলাম সজলকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই কাঁঠালিয়া থানায় এসআই রিয়াজ রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
ওই থানার এসআই সেলিম রেজা মামলাটি তদন্ত করে ১৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন। দÐপ্রাপ্ত সজল কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ তালগাছিয়া গ্রামের মৃত আব্দুল বারেক হাওলাদারের ছেলে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল।










