ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি নলছিটি উপজেলার ৩১নং বাহাদুর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মনগড়া ম্যানেজিং কমিটি বাতিল করার দাবী জানিয়ে অভিভাবক সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসক ও উপজেলা-জেলা শিক্ষা কর্মাকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ করেছে।
দাবী করা হয় নান্দিকাঠী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রিজাইডিং অফিসার এমাদুল হক কোন তথসিল ঘোষণা না করে এবং এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুস সত্তারের না জানিয়ে সভার কথা বলে অভিভাবক সদস্যদের জরো করেন। কোন ধরনের ভোট বা মতামত না চেয়েই ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটি সদস্যদের মধ্যে ২জন ব্যতিত অন্যরা উপস্থিত ছিলেন না। উপস্থিত অভিভাবক সদস্যদের কাছ থেকে প্রার্থী হওয়ার আগ্রহ রয়েছে কিনা তাহাও জানতে চাওয়া হয় নি।
অভিভাবক সদস্যদের দাবী অনতিবিলম্বে এই মনগড়া ম্যানেজিং কমিটি বাতিল করে নিয়মতান্ত্রিকভাবে এই বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন করা হোক।










