ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শহরের বিকনা এলাকায় অভিজিৎ দাসের বসতবাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৮টায় আগুন লাগে এবং ফায়ার সার্ভিরে স্টেশন মাস্টার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে ঘন্টাব্যাপী আগুন জ্বালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ক্ষতিগ্রস্থ অভিজিতের পরিবার থেকে জানানো হয়েছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক টাকা।
তার নিকট প্রতিবেশী যাদের সাথে তাদের বিভিন্ন জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল তাদের পক্ষ থেকে এই শত্রæতামূলক আগুন দেয়া হয়েছে। এব্যাপারে ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘনটার পরপরই পুলিশ সুপারসহ থানার শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঝালকাঠি থানার অফিসার্স ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, তারা বিষয়টি তদন্ত করছেন।










