ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির আদালতে ভুয়া কাজী সেজে মিথ্যে সাফাই স্বাক্ষী দেয়ার দায়ে ঝালকাঠি শহরের মসজিদ বাড়ী এলাকার মিজানুর রহমানকে(৪০) ৩টি ধারায় সাড়ে ৩ বছরের সশ্রম কারাদন্ড ৭ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৫মাসের দন্ডাদেশ প্রদান করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার আদালতের বিচারক এইচ এম তারেক সামস আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করেছেন।
২০১৮ সালের ২৯ মে যৌতুক মামলায়(সিআর-২১৭/১৫) কাজীর সাক্ষি গ্রহণকালে সে কাজীর পরিচয় আদালতে মিথা সাক্ষী দেয়। তৎকালীন এই আদালতের বিচারক সিনিয়ন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ভুয়া কাজী মিজানুর রহমান মসজিদ বাড়ী এলাকার আব্দুল মন্নান হাওলাদারের পুত্র ।










