ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মোবাইল সেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিভো লঞ্চিং প্রোগ্রাম জাকজমভাবে পালন করা হয়েছে। এ কোম্পানির ঝালকাঠির রিটেইল সেন্টার থেকে সারা দেশে লঞ্চিং করা ভিভো প্রতিষ্ঠানের নতুন মডেলের ণ২১ বাজারে ছাড়া হয়েছে।
১৪ হাজার ৯৯০টাকা মূল্যে এই মোবাইলটি বাজারজাত করনের জন্য ক্রেতাদের মধ্যে লটারীর মাধ্যমে ক্রেতাদের ১জন ১০লক্ষ টাকা পাবেন। লঞ্চিং ডে উপলক্ষ্যে শুধু মঙ্গলবার যারা এই মোবাইল ফোন কিনেছে তাদের বিভিন্ন ধরণের মূল্যবান পুরুস্কার প্রদান করা হয়েছে।
ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কালীবাড়ি সড়কে অবস্থিত শো রুমের পাশে বারচালায় ভিভো প্রতিনিধিরা সকাল থেকে দিনব্যাপি নানা আয়োজনে ক্রেতা আকর্ষণ চেষ্টা করেছে এবং তাদের রিটেইল সেন্টার থেকে নতুন মডেলের ২শ মোবাইল সেট বিক্রি হয়েছে বলে জানান, ভিভো রিটেইল সেন্টার কর্তৃপক্ষ।










