ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিসিক শিল্প উদ্যোক্তা মেলা আরও ১০ দিন বর্ধিত করা হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে বিসিক এর বিশেষ সভায় মেলার বর্ধিতকরোনের সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু এমপির সমর্থন রয়েছে। আগামি ৩ জানুয়ারি ২০২২ পর্যন্ত এই মেলা চলমান থাকবে। গত ২০২১ সালের ২ মার্চ এই মেলাটি শুরু হয়েছিল।
কিন্তু করোনা পরিস্থিতির প্রাদুর্ভাব বৃদ্ধি হওয়ায় মেলা ৫দিন চলার পরে স্থগিত করা হয়। গত ২৫ নভেম্বর থেকে পূনরায় মেলাটি শুরু হয়। মেলাটি চলাকালিন সময় দুর্যোগপূর্ন পরিস্থিতির করনে মেলাটি ৫ দিন বন্ধ রাখা হয়। এই কারনেই মেলার সময়-সীমা বৃদ্ধির প্রয়োজনিয়তা দেখা দেয়।
সভায় ঝালকাঠির বিসিক ব্যবস্থাপক সফিউল করিমসহ চেম্বার অব কমার্স, স্থানিয় শিল্প উদ্যোক্তা ও মেলা সংশ্লিষ্ঠ ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। আগামি ৩ জানুয়ারি আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে এর সমাপ্তি হবে।










