ঝালকাঠি প্রতিনিধিঃ
আজ ঝালকাঠিতে বিভিন্ন পূজা মন্ডবে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী জগৎধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে। ২দিন ব্যাপী এই পূজা বুধবার পর্যন্ত চলবে।
এ উপলক্ষ্যে ঝালকাঠি জেলা শহরে ৪টিসহ জেলায় প্রায় ২৫টি পূজা মন্ডবে জগৎধাত্রী পূজা হচ্ছে। শারদীয় দূর্গা দেবীর মাতৃরূপে জগতের সকল মানুষের সুখ শান্তি ও সমৃদ্ধ প্রতিপালনের জন্য দেবী হিসেবে এই পূজা পালন করছে হিন্দু সম্প্রদায়। এই দেবীর আরেক রূপ অশুর নিধনের জন্য মা দূর্গা হিসেবে আবির্ভূত হয়েছিলেন।
প্রতিটি মন্ডবে বিশেষ করে শহর এলাকায় শারদীয় দূর্গা পূজার আদোলে আলোক সজ্জা ও সাজ ও অঙ্গ সজ্জা করা হয়েছে এবং প্রতিটি মন্ডবে নামকরা বাদ্যযন্ত্রের বাদক দল আনা হয়েছে। বিভিন্ন মন্ডবে এ উপলক্ষে পূজা অর্চণা চলছে এবং পাশাপাশি রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রাখা হয়েছে।










