ঝালকাঠি প্রতিনিধিঃ
ওজোপাডিকোর ঝালকাঠি সাবস্টেশনের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ‘পশ্চিম ঝালকাঠি এবং চাদকাঠি ফিডারের যে ট্রান্সফরমারটি দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেটির লাইন পরিবর্তন করা হয়েছে। বিকল্প ট্রান্সফরমার দিয়ে ৪ ঘণ্টা পর বিদ্যুৎ লাইন চালু হয়েছে।’
ঝালকাঠি বিদ্যুৎ সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
বিদ্যুৎকর্মীরা আগুন নেভাতে অগ্নিনির্বাপক গ্যাস ব্যবহার করেন। পরে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
আগুন নেভানো হলেও পুড়ে যায় ট্রান্সফরমারটি। যা দিয়ে ঝালকাঠির টাউন ফিডার-১, বিকনা ফিডার এবং পালবাড়ি ফিডারে বিদ্যুৎ সরবরাহ করা হতো।










