ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির বিশেষ ট্রাইবুনাল-৩ আদালত বিদেশি মদ রাখার দায়ে ৪ জনকে ৫ বছর করে সশ্রম-কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ জনের দন্ডাদেশ প্রদান করেছেন। এই আদালতের বিচারক মোঃ সাইফুল আলম দন্ডপ্রাপ্ত মিলন কুমার দাস (৪০) ও তরিকুল ইসলাম মিঠু (৪০) এর উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
শাজা প্রাপ্ত পূর্বচাঁদকাঠি এলাকার আব্দুর রাজ্জাক খলিফা (৩৭) ও কামারপট্টি এলাকার লাবলু চৌধুরী লাবু (৫০) পলাতক ছিলেন। ২০১৭ সালের ৭ জুলাই ঝালকাঠি শহরের স্টেশন রোডস্থ মেহেদী হাসানের ভবনের সিড়ির নীচ থেকে ১ লিটার বিদেশি মদ সহ ঝালকাঠি থানার পুলিশ গ্রেফতার করে।
ঝালকাঠি থানার এস.আই এ বি এম কামরুজ্জামান বাদী হয়ে এদের বিরুদ্ধে একই দিন ঝালকাঠি থানায় মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে এসআই মোজ্জাম্মেল হক ২০১৭ সালের ৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দায়ের করে। আদালত ৬ জনের সাক্ষ্য গ্রহন করেছে।
শাজাপ্রাপ্ত মিলন কুমার দাস শহরের আখড়াবাড়ি এলাকার অমূল্যকুমার দাসের, আঃ রাজ্জাক খলিফা পূর্বচাঁদকাঠি এলাকার আব্দুল আলী খলিফা, তরিকুল ইসলাম মিঠু বিকনা এলাকার আব্দুল হাকিম এবং মোঃ লাবলু চৌধুরী কামারপট্টি এলাকার মঈন চৌধুরীর পুত্র।










