ঝালকাঠি প্রতিনিধিঃ
বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের ব্র্যাকমোড়ের একটি কমিউনিটি সেন্টারে সভার আয়োজন করে জেলা বিএনপি।
বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম তালুকদার, যুবদলনেতা অ্যাডভোকেট আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রামে তৃণমূলের কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ। তাঁরা বলেন, জিয়াউর রহমানের কবর নিয়ে যারা রাজনীতি শুরু করেছে, তাঁরা কখনোই দেশের মঙ্গল চায় না।










