ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাবের মিলনায়তনে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার বিকেল ৫টায় মতবিনিময় সভায় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান সভাপতিত্ব করেন এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আক্কাস সিকদার অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য বিএনপি নেতাদের মধ্যে নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বাদল, জেলা যুবদলের আহŸায়ক শামিম তালুকদার, নলছিটি উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান আঃ ছালাম, নুরুজ্জামান নুরু, শহিদুল ইসলাম ও এ্যাড. নাজমুল হক লাবু উপস্থিত ছিলেন।
ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বক্তব্যে বলেন, স্বৈরশাসক শেখ হাসিনা পতন হয়েছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এই আন্দোলনে যেসব ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেছেন এবং একই সাথে তিনি দলীয় নেতাকর্মীদের সংখ্যালঘুসহ হামলার, ভাঙচুর ও প্রতিহিংসামূলক কর্মকান্ড পরিহার করার আহŸান জানান। তিনি সংখ্যালঘুদের ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে যাতে কোন রক্ষায় দায়িত্বশীল হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ঝালকাঠিতে বিএনপির আভ্যন্তরীণ কমিটি নিয়ে কোন্দল থাকলেও আগামী দিনে ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা জিয়ার নির্দেশনায় কাজ করতে হবে। সুতরাং ভবিষ্যৎ আমরা একসঙ্গে কাজ করব।










