ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে মানববন্ধন করেছে জেলা বিএনপি। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের পূর্বচাঁদকাঠি জেলা বিএনপির কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে তাঁরা।
এতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
বিএনপির কর্মসূচির খবর পেয়ে পুলিশ এসে নেতাকর্মীদের সরিয়ে দিলে তাঁরা আদালত চত্বরে এসে অবস্থান নেয়। পরে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকারের নেতৃত্বে আদালত চত্বর এলাকায় মিছিল করে। মিছিলে নেতাকর্মী ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা অংশ নেন। মিছিলকারীরা বিএনপি-জামায়াতের সকল নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দেন।










