ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠিতে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামীলীগ ও তাদের অঙ্গ সংগঠনের উদ্যোগে শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠীত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদন তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, আওয়ামীলীগ নেতা এম আর মানিক, আবু সাঈদ খান, যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির, যুগ্ম সম্পাদক কামাল শরীফ সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা বক্তব্য রাখেন। এর পূর্বে তারা শহর জুড়ে বিক্ষোভ মিছিল করেছে।










